জাতীয়

সরকারকে বিব্রত করতেই গুম-খুনের নাটক করে যাচ্ছে বিএনপি-জামাত

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে—তাদেরকে জনগণ কখনোই সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পড়ে বিএনপি-জামাত জোটের ঢাকা হরতাল ও অবরোধের সময় যেসব সহিংস ঘটনা ঘটেছে তা তুলে ধরতে রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, গুম-খুনের নাটক সাজিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করে যাচ্ছে বিএনপি-জামাত জোট।

ক্ষমতার লোভে সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি এসব নৃশংসতা করেছে—এ কথা জানিয়ে কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হওয়া ছাড়া আর কোনো পথ নেই।

গণতন্ত্রের মুখোশ পড়ে গুম-খুনের নাটক সাজিয়ে সরকারকে বিব্রত করার পাশাপাশি সাধারণ মানুষকেও বিভ্রান্ত করছে বিএনপি বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

পড়ে, হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ