জাতীয়

উনবিংশতম অধিবেশন

কৃষিবান্ধব নীতির কারণে খাদ্য উৎপাদন চাহিদার তুলনায় বেশি: রাষ্ট্রপতি

মোহাম্মদ আবদুল হামিদ
মোহাম্মদ আবদুল হামিদ

নতুন বছরে দশম জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন রোববার শুরু হয়েছে।

বছরের প্রথম এ অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ভাষণ দেন।

আইনের শাসন সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রপতি।

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

ভাষণে অর্থনীতি, রপ্তানি বাণিজ্য, শিল্প, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যগুলো তুলে ধরেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির কারণে খাদ্য উৎপাদন চাহিদার তুলনায় বেশি হচ্ছে।

চলতি বছরে তৈরি পোশাক শিল্প থেকে আয় ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে রোববার বিকেল ৪টা ০৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলির মনোনয়ন দেয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন—মোহাম্মদ ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বি এম মোজাম্মেল, ফখরুল ইমাম এবং বেগম সায়রা মহসিন।

অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

প্রতিবারের মতো এবারো মন্ত্রিসভার ঠিক করে দেয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়েন রাষ্ট্রপতি।

এ মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে সংসদের বছরের শুরুর অধিবেশনে এটিই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ।

রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশর মুলতবি করা হবে।

জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ