জাতীয়

দুদকে আসেননি বাচ্চু, কেন্দ্রীয় ব্যাংক-অর্থমন্ত্রণালয়ের প্রতিবেদন স্বতঃসিদ্ধ নয়

দুদক
দুদক

বেসিক ব্যাংক থেকে অপসারিত সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের প্রতিবেদন স্বতঃসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুকক চার্জশিট দিবে কিনা তা জানতে আরো অপেক্ষা করার কথা বলেন তিনি।

তবে দুদক চেয়ারম্যানের মতে, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করছে।

দুদকের জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১০টায় সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজিরা দেয়ার কথা ছিল দুর্নীতির দায়ে বেসিক ব্যাংক থেকে অপসারিত সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে দুপুর গড়িয়ে গেলেও তিনি হাজিরা দিতে আসেননি।

পরে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান।

বেসিক ব্যাংকে লুটপাট ও দুর্নীতির মূলহোতা হিসেবে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের প্রতিবেদনে বাচ্চুর নাম উঠে এসেছে। কিন্তু এখন পর্যন্ত দুদক কেন বাচ্চুর বিরুদ্ধে একটি মামলাও করতে পারেনি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন স্বতঃসিদ্ধ নয় বলে মন্তব্য করেন তিনি।

দেশের ব্যাংক খাত এখন অনেক ভাল চলছে— সরকারি বড় বড় প্রকল্পে দুর্নীতি বন্ধে দুদক কাজ করতে চাইলেও,এ বিষয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেও জানান তিনি।

শিক্ষা, প্রকৌশলসহ সরকারি ২৫টি খাতে দুর্নীতি বন্ধে এ বছর দুদক জোর তৎপরতা চালাবে বলে আশ্বাস দেন ইকবাল মাহমুদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ