বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরো ১৪টি মামলা নিম্ন আদালত থেকে বকশিবাজারের বিশেষ আদালতে স্থানান্তর রাজনৈতিক কারণে নয়— নিরাপত্তার ইস্যুতেই মামলাগুলো স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুরে সচিবালয়ে টাওয়ার হ্যামলেটের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, নিরাপত্তাজনিত কারণে মামলা স্থানান্তর করা হয়েছে— এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই।
প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, রাস্ট্রপতির মর্জির ওপরই নিয়োগ নির্ভর করছে।
যুক্তরাজ্যে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের বহুদিনের— উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে পালিয়ে থাকা দুই যুদ্ধাপরাধীকে দেশে ফেরৎ আনার বিষয়ে টাওয়ার হ্যামলেটের স্পিকারকে অনুরোধ করা হয়েছে।