জাতীয়

জিয়ার গণতন্ত্র ছিলো যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

পাকিস্তানের গোলামি পছন্দ করে বলেই ‘৭৫ পর ২১ বছর এবং ২০০১ পর আট বছরে দেশের কোনো উন্নতি করতে পারেনি ক্ষমতাসীন দলগুলো— এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশের উন্নতি চায় না।

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছেন।

পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাহাত্তরের ১০ জানুয়ারিতে বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছিল স্বাধীনতা। ‘৭৫ এ জাতির জনককে হত্যার পর এদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়— বিভ্রান্ত করা হয় জাতিকে। আর ফিরিয়ে আনা হয় পাকিস্তানি ভাবধারার রাজনীতি।

শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগ ছাড়া যারাই এদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করতে পারেনি।

জাতির পিতার দেখানো পথে চলবে বাংলাদেশ— উল্লেখ করে তিনি বলেন, এদেশের মানুষের উন্নয়ন আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই তার সরকারের লক্ষ্য।

উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ