জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

পৃথিবীর দুর্নীতিগ্রস্ত মানুষের তালিকায় খালেদা জিয়া

শেখ হাসিনা
শেখ হাসিনা

পৃথিবীর দুর্নীতিগ্রস্ত মানুষের তালিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয় হয়েছেন মর্মে রিপোর্ট প্রকাশ হয়েছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন 'খালেদা জিয়া এবং তার ছেলেদের দুর্নীতি' বিষয়ে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পির প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, বেলজিয়াম-মালয়েশিয়া-আরব আমিরাত-সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলেদের টাকার সন্ধান পাওয়া গেছে।

এ সময় পদ্মা সেতুর ওপর বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে ফজিলাতুন্নেছা বাপ্পির অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন যেসব মন্তব্য করছেন তা সবই পাগলের প্রলাপ।

জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ ও দলীয় নেতা-কর্মীদের ওই সেতুতে উঠতে নিষেধ করার বিষয়ে খালেদা জিয়ার মন্তব্যে মনোযোগ না দেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ