জাতীয়

তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের উন্নয়নে সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী তৃতীয়বারের মতো উন্নয়ন মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগে উন্নয়নের ধারা বিএনপির কারণে বন্ধ হয়— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশকে সাবলম্বী করতে ধনীদের আরো ধনী না করে তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়ন প্রয়োজন।

সরকারের উন্নয়ন কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ জেলায় এই উন্নয়ন মেলার আয়োজন ও তত্ত্বাবধান করা হবে।

দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের উন্নয়নই দেশের উন্নয়ন। তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার।

জনগণ সরকারের নেয়া উন্নয়নের সুফল পেতে শুরু করেছে—উল্লেখ করে তিনি বলেন, এরইমধ্যে দেশের বাজেট ৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমান উন্নত ও সহজ করাই সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। সেইসঙ্গে দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বরগুনা ও ঝিনাইদহসহ ৫ জেলার সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে, তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে এ মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানাদিক তুলে ধরা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ