ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দলের সক্রিয় কর্মী হতে হবে এমন কোনো কথা নেই—সমমনা হলেও চলবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে দলের সম্পাদকমণ্ডলীর নিয়মিত সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী রাজনীতিতে অনেক কৌশলগত জোট হয়। আগামি ১৬ জানুয়ারি দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাতেই প্রার্থী চূড়ান্ত হবে। এর আগে কেউই আওয়ামী লীগের প্রার্থী নয়।
তিনি আরো বলেন, বিএনপির সকল সিদ্ধান্ত নেয়া হয় স্বৈরাচারি কায়দায়। যে দলের অভ্যন্তরেই গণতন্ত্র নেই- সে দল কিভাবে দেশে গণতন্ত্র দেবে।
গণতন্ত্র ধ্বংসের নামে বিএনপি যে অভিযোগ করছে— এর জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, সম্মেলনের পর আজও কী বিএনপির কেন্দ্রীয় কমিটির কোন বৈঠক হয়েছে?
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: