জাতীয়

জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার পথে দলীয় সরকার বড় বাধা: সুজন

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

সরকার যদি নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে তাহলে সবচেয়ে কার্যকরী নির্বাচন কমিশনের-ইসির পক্ষেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'রংপুরের সফল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

আগামীতে সব ধরনের নির্বাচনই যেন অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

গোলটেবিল বৈঠকে এসময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সরকারের সদাচারণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় তিনি বলেন- চলতি বছর আরো ছয়টি সিটি করপোরেশন নির্বাচন হবে তারপরে হবে জাতীয় নির্বাচনে— এসব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ করার পথে দলীয় সরকারের অধীনে নির্বাচনকে একটি বড় বাধা মনে করেন তিনি।

অনুষ্ঠানে আরেক বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন- নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তাহলে ব্যাপকমাত্রায় সেখানে কারচুপি করা সম্ভব নয়।

তিনি আরো বলেন আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে তা অন্তত ২০১৪ সালের তুলনায় একটা ভালো নির্বাচন হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ