জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ

আগামী নির্বাচনে সব দলকে পাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

সংবিধান মেনে চলতি বছরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দলকে আগামী নির্বাচনে পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে সরকারের উন্নয়নের তুলনামুলক চিত্র তুলে ধরেন দেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, কোনো কোনো মহল নির্বাচনকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাতে পারে। আন্দোলনের নামে জানমালের ক্ষতি জনগণ আর মেনে নেবে না।

জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় প্রাণপন চেষ্টা করে যাচ্ছে সরকার— সাফল্য ও ব্যর্থতার বিচারের ভারও জনগণের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে পাওয়া আশা প্রকাশ করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী তার সরকারের অধীনেই চলতি বছর শেষে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে বিএনপি-জামাত জোটের আন্দোলন এবং ভোটের দিন ও আগে-পরে ব্যাপক সহিংসতার কথা মনে করিয়ে দিয়ে জাতিকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আর নির্বাচনে জয়ী হয়ে আবারো সরকার গঠন করতে পেরেছেন বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যকারিদেরও বিচার ও বিডিআর হত্যার বিচার হয়েছে এবং সফলতার সঙ্গে জঙ্গিবাদ দমন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ