জাতীয়

পদ্মা সেতুর নকশায় ভুল প্রমাণ না করলে মামলা: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নকশার কোথায় ভুল আছে- এ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে— না হলে মামলার হুমকি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর কমলাপুরে বর্তমান সরকারের ৪ বছর পূর্তিতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পর বৃহস্পতিবার দলটির মহাসচিব পদ্মাসেতুর নকশায় ভুল থাকার দাবি করেন— এরই পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর নকশায় কী ভুল- তা তথ্য দিয়ে জানানোর জন্য মীর্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে মিথ্যা উকিল নোটিশের পাঠানোর জন্য বিএনপি চেয়ারপারসনকেও উকিল নোটিশ পাঠানো হবে।

আর তেজকুনিপাড়ায় একটি বাড়িতে ৩ জঙ্গি নিহত হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সব মহলেই প্রশংসিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ