জাতীয়

চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, রোববার আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তায় দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ভোর থেকেই লাখ লাখ মুসল্লি মুরুব্বিদের বয়ান শুনছেন। এবার ইজতেমায় অর্ধ শতাধিক দেশের মেহমান ছাড়াও দেশের ১৬টি জেলার কয়েক লাখ মুসল্লি অংশ নিচ্ছেন।

তবে কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দুর্ভোগ পোহাচ্ছেন এসব মুসুল্লি। শীতের প্রকোপে এরই মধ্যে অনেক মুসল্লি ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন। বার্ধক্যজনিত কারণে এক মালয়েশীয় মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার ভোর থেকে কয়েক লাখ মুসল্লি খিত্তায় খিত্তায় অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরব্বীদের বয়ান শুনছেন। জেলাওয়ারী খিত্তায় অবস্থান নেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসুল্লি ছাড়াও ৭৯টি দেশের ৩ হাজার ৯১৯ জন মুসুল্লি তাদের জন্য নির্ধারিত বিদেশী নিবাসে অবস্থান করছেন।

গত কয়েকদিনের প্রচণ্ড শীত আর কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন মুসুল্লিরা। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, হাপানি ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রন্ত হচ্ছেন তারা।

তবে ধর্মীয় এ সমাবেশে অংশ গ্রহণে শীতের প্রকোপ ও রোগের ভয় কোন বাঁধা বলে মনে করেন না অনেক মুসল্লি।

স্বাস্থ্য অধিদপ্তর ও গাজীপুর সিটি করপোরেশনসহ ৫৪টি ফ্রি মেডিকেল টিম বিশ্ব ইজতেমায় সামিল হওয়া মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও হোটেল-রেঁস্তোরায় খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

গাজীপুর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক বলেন, ঠাণ্ডা জনিত রোগ প্রশমন ও জরুরী রোগীদের সেবা দিতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত উপলক্ষ্যে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

শনিবার মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরেরবাজার থেকে আব্দুল্লাহপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে উত্তরা পর্যন্ত সাধারণ যান চলাচল সীমিত রাখা হবে।

এছাড়া মুসল্লিদের চাপ সামলাতে টঙ্গি স্টেশনে অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিয়েছে রেলওয়ে বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ