দিল্লি ফিরে গেলেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী। শনিবার দুপুরে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) এএসপি তারিক আহমেদ বলেন, সকালে কাকরাইল মসজিদ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধলভী বিমানবন্দরে যান। পরে দুপুরের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
এর আগে শুক্রবার কাকরাইল মসজিদে মাওলানা সা’দ জুমার বয়ান দেন এবং নামাজ পড়ান। বয়ানে তিনি হযরত মুসা (আ.) কে নিয়ে ছাড়াও তার অতীতে দেয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার ও ক্ষমা চান।
এর আগে গত বুধবার মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করে তাবলিগ জামাতের একটি অংশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: