জাতীয়

সাহিত্য সম্মেলন বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলা ভাষাকে ভিত্তি করেই বাংলাদেশের স্বাধীনতা—এ ভাষায় সাহিত্য সম্মেলন বাংলাকে আরো সমৃদ্ধ করবে এবং সাহিত্যের নতুন সম্ভবনাকে উন্মোচিত করবে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বাংলা একাডেমি প্রাঙ্গণে 'বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ'- এ স্লোগানে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন তিনি এ কথা বলেন।

বাংলা ভাষার ওপর বারবার আঘাত এসেছে— সে সব প্রতিহত করেই ভাষার মর্যাদা রক্ষা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সাহিত্য চর্চা ন্যায়ভিত্তিক সমাজগঠনে উদ্বুদ্ধ করে। যে সমাজের সাহিত্য যতো ঋদ্ধ, সেই সমাজ ততো আধুনিক।

তিনি বলেন, যে দেশের ভাষা যতো সমৃদ্ধ, সে দেশের মানুষ ততো এগিয়ে। উপমহাদেশে বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র।

অতীতে বিভিন্ন সময়ে বাংলা ভাষার ওপর শাসকগোষ্ঠীর খড়গ নেমে এসেছিল—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব বাধা জয় করেই বাংলা ভাষা অর্জন করতে হয়েছে। ভাষা আন্দোলনের সূচনার মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে।

নিজের ভাষাকে জানার পাশাপাশি সারাবিশ্বের মাতৃভাষা নিয়ে গবেষণা করতেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলা সাহিত্য যারা চর্চা করছেন তাদের একত্রিত করার এই আয়োজনকে সাধুবাদ জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ