ফোর-জি ইন্টারনেট সেবার জন্য পাঁচটি মোবাইল ফোন অপারেটর আবেদন করেছে—আগামী মার্চের মধ্যে ফোর-জি সেবা চালু করা সম্ভব জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার বিকেলে রমনায় বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ একথা জানান।
তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, শেষ পর্যন্ত ফোর-জি সেবা শুরু করতে যাচ্ছি- লাইসেন্সের জন্য শেষ সময় বেলা ১২টা পর্যন্ত ছিল। পাঁচটি সংগঠনের কাছ থেকে আবেদন পাওয়া গেছে।
ফোর-জি’র জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল), বাংলালিংক, গ্রামীণফোন ও রবি আবেদন জমা দিয়েছে। আর তরঙ্গ নিলামের জন্য সিটিসেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি আবেদন করেছে।
তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান চাইলে এখনও আবেদন করতে পারবে জানান বিটিআরসি চেয়ারম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: