জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসন: নেপিদোতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক

রোহিঙ্গাদের প্রত্যাবাসন: নেপিদোতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু
রোহিঙ্গাদের প্রত্যাবাসন: নেপিদোতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু

মিয়ানমারের রাজধানী নেপিদোতে সোমবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি চূড়ান্তের বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো।

গতকাল ১৫ সদস্যের মধ্যে পররাষ্ট্র সচিবসহ বাংলাদেশ দলের ১৪ জন মিয়ানমার গেছেন।

নিপিতোতে মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান তাদের সঙ্গে যোগ দেবেন।

বৈঠকে যারা আছেন: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. অবু বক্কর সিদ্দিকী, কক্সবাজার জেলার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালাম, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিগ্রেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, সামরিক গোয়েন্দা পরিদপ্তর থেকে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর থেকে কমোডর মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর কবির চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মুনিম হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইং-এর মহাপরিচালক মনজুরুল করিম খান চৌধুরী, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের উপসচিব মো. ওসমান ভূঁইয়া, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের পরিচালক (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবদীন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা শুরুর পর ইতিহাসের ভয়াবহতম এ জাতিগত নিধন শুরু করলে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় ৭ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে এখন রয়েছে ১০ লাখ।

নানা কূটনৈতিক চাপের পর ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নিপ দোতে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমঝোতা সই হয়।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমার। সমঝোতা অনুযায়ী ২ মাসের মধ্যে শুরু করার কথা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রথম ধাপ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ