জাতীয়

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করলেন প্রণব মুখার্জি

 প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সোমবার সকালে ধানমণ্ডির বত্রিশ নম্বর প্রবেশ করেই তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন তিনি। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের ব্যবহার্য জিনিসপত্র এবং জাদুঘর ঘুরে দেখেন। পাঁচ দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন গণভবনে।

বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের এ সাবেক রাষ্ট্রপতি।

আগামীকাল-মঙ্গলবার চট্টগ্রামের রাউজানে মাস্টার দ্যা সূর্যসেনের বাড়ি পরিদর্শনের কথা রয়েছে তার।

পরে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার দ্যা সূর্য সেন হলে, ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন তিনি। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেয়া হবে।

পাঁচ দিনের বাংলাদেশ সফরে তার সঙ্গে রয়েছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ