জাতীয়

ভেদুরিয়ায় আরেকটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে: প্রধানমন্ত্রী

  ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্স
ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্স

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি বাপেক্স।

সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের ২৭তম এই গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে মজুদের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।

জানা গেছে- গত ৯ ডিসেম্বর ভেদুরিয়ার মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স।

এরপরই গ্যাসক্ষেত্রটির সন্ধান মেলে। এর আগে ভোলার শাহবাজপুরে আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে এরইমধ্যে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ