পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
সোববার পুলিশ সদর দপ্তর থেকে এক জরুরি বার্তায় ৬৪ জেলার পুলিশ সুপারকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ কনস্টেবল পদে সাড়ে আট হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্য নিয়োগে গত ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এ বছরের পুলিশ সপ্তাহে এই ১০ হাজার কনস্টেবল নিয়োগ কিভাবে হবে তা নিয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই কনস্টেবল নিয়োগ পুলিশ সুপারদের মাধ্যমে হয়ে আসছিলো।
কনস্টেবল পদে নিয়োগ কেন্দ্রীয়ভাবে না অন্য কোন প্রক্রিয়ায় হবে তা চূড়ান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা জরুরি বার্তায় জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: