আন্তর্জাতিক নীতিমালা মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটির মুখপাত্র আন্দ্রেজ মাহেসিস গতকাল জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না—মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে যারা আছে তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে জানান তিনি।
এদিকে মিয়ানমারে মৌলিক নীতির পরিবর্তন না হলে নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো নিরাপদ হবে না বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামেনেস্টির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক জেমস গোমেজ বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তারা স্বেচ্ছায় ফেরত যেতে পারবেন এমন কোনো নিশ্চয়তাও দেয়া হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: