জাতীয়

নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া এগিয়েছে: তারানা

তারানা হালিম
তারানা হালিম

সংবাদকর্মীদের বেতন কাঠামো ঠিক করতে নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড গঠনের নথি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে নজর রেখেই নবম ওয়েজবোর্ড গঠিত হবে। একইসঙ্গে বিগত দিনে যেসব প্রতিষ্ঠান ওয়েজবোর্ড বাস্তবায়ন করেননি সে বিষয়েও খোঁজ খবর নেয়া হবে।

তিনি আরো বলেন, সব জেলায় ডিজিটাল সিনেমা হলের কাজ শেষ করার পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনকে লাভজনক করতে স্টুডিও আধুনিক করারও উদ্যোগ নেয়া হচ্ছে বলে।

সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারনের জন্য নবম ওয়েজবোর্ডের নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। তবে টেলিভিশন সাংবাদিকরা এ ওয়েজবোর্ডের আওতায় আসছে কী না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ