ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগে বুধবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন : সালাউদ্দিন রাহেল ও রাসেল আকন। আহত হয়েছেন হান্নান নামের একজন।
লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলে থাকা ৩ জনকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: