রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে নিশ্চিত সমর্থনের আশ্বাস দিয়েছে ভারত। বুধবার দিল্লির জহরলাল নেহরু ভবনে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে এ আশ্বাস দেন।
রোহিঙ্গা ইস্যুতে ভারত-বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়ে মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার যে সহযোগিতা করেছে তাতে বাংলাদেশ সন্তুষ্ট।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে নেয়া বাংলাদেশের ভূমিকাকে প্রশংসনীয়—অভিহিত করে সুষমা স্বরাজ বলেন, রাখাইনের উদ্বাস্তুদের পুনর্বাসনে ভারত সরকার মিয়ানমারকে আর্থিক সহযোগিতা করছে।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের পক্ষে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার মাহমুদ আলী ভারত সরকার ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রাইসিনা ডায়ালগ’ সংলাপের সমাপনী অধিবেশনে মূল বক্তৃতা উপস্থাপন করবেন।