পূর্ব আফ্রিকার দেশগুলোর ১৫ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা কমিয়ে জাতিসংঘ এখন সিরিয়া, ইয়েমেন ও বাংলাদেশের শরণার্থীদের গুরুত্ব দিচ্ছে।
সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, তহবিল সংকটের কারণে তারা পূর্ব আফ্রিকার দেশগুলোতে সহায়তা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
এতে দেশগুলোতে অপরাধ, পুষ্টিহীনতা ও স্কুল থেকে শিশুদের ঝড়ে পড়ার হার বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির পূর্ব আফ্রিকার মুখপাত্র পিটার স্মার্ডন বলেন, বিশ্বব্যাপী মানবিক সহায়তার চাহিদা বাড়ছে তবে দাতারা এখন সিরিয়া, ইয়েমেন ও বাংলাদেশের দিকে বেশি নজর দিচ্ছে।
পিটার স্মার্ডন আরো বলেন, ত্রাণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাতারা সামাল দিতে ব্যর্থ হচ্ছেন।
এ অবস্থা চলতে থাকলে মানবিক বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কার কথাও বলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: