ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য ভদ্রলোকের মানায় না—বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্র্স ইনস্টিটিউশনে দলের প্রচার ও প্রকশানার উপ-কমিটির সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উত্তর সিটির উপ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট- এটাও নাকি রাজনীতি। বিচার বিভাগের প্রতি কোনো শ্রদ্ধা নেই বিএনপির।
‘রায় দিলো হাইকোর্ট আর সুযোগ নাকি নিলাম আমরা’—বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন নেই বলে জানান তোফায়েল আহমেদ।
সেমিনারে দলের প্রচার উপ-কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম অভিযোগ করেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সিপিডি অন্য একটি দলের তাবেদারি করছে। এদের কথার মূল্য দিলে চলবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: