সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সামাজের বিত্তবানদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে টিসিবি অডিটরিয়ামে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত শিশুদের গড়ে তুলে দেশের কাজে নিয়োজিত করা যেতে পারে। এরাই এক সময় দেশের চালিকা শক্তি হয়ে কাজ করবে। তাদের উজ্জল ভবিষ্যতের জন্য এখন থেকেই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
এ সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক আয়োজনে দেশাত্মবোধক দলীয় সঙ্গীত পরিবেশন করে সবিধাবঞ্চিত শিশুরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: