ব্যক্তিগত মুনাফার কারণে যাতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রবৃদ্ধি ব্যাহত না হয়—সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মৎস্য ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের বেশিরভাগ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ নির্ভর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। ফলে এ খাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে রপ্তানির দিকেও নজর দিতে হবে।
এদিকে, ৫ দিনব্যাপী এই সেবা সপ্তাহ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পদক দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: