জাতীয়

বিএনপির রূপরেখা দেখার অপেক্ষায় আছি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছেন— তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন কোনও রূপরেখা দেবেন না, রূপরেখা দেবে তো বিএনপি— তারা কী রূপরেখা দেয় সেটা দেখার অপেক্ষায় আছি জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই –জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে, এটাই স্বাভাবিক নিয়ম।

নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন দেখছি না জানান কাদের।

নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ আছে কি না—উত্তরে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল— তারা আসেনি, গত সংসদে তাদের প্রতিনিধি ছিল। আগে দেখি এবার তারা দাবি জানায় কি না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার তবে অংশ নেয়ার বিষয়ে আওয়ামী লীগের কিছুই করার নেই। বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হয়, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ নয়। কিন্তু আপনারা (সাংবাদিকরা) বলেন, রংপুর সিটি করপোরেশনের মতো জায়গায় ইসি নিরপেক্ষ নির্বাচন করেছে।

এ সময় কাদের তারপরও যদি ইসিকে নিরপেক্ষ মনে না হয় তাহলে আমাদের কী করার আছে?

‘নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ আছে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আসেনি। গত সংসদে তাদের প্রতিনিধি ছিল। আগে দেখি এবার তারা দাবি জানায় কি না বলেন কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ