জাতীয়

রোহিঙ্গা সংকট: রাষ্ট্রদূতদের ব্রিফ করলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত বা কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত বা কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত বা কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং করেন তিনি।

প্রথমে ব্রিফ করা হয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, তুরস্কসহ পশ্চিমা দেশ ও সংস্থার কূটনীতিকদের।

এরপর ব্রিফ করা হয় ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর কূটনীতিকদের।

প্রথম পর্বের ব্রিফিংয়ে আছেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, তুরস্ক, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং জাতিসংঘ, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), বিশ্ব খাদ্য সংস্থা (ফাও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের প্রতিনিধিরা।

শেষ পর্বের ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে মিশর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ