জাতীয়

উন্নয়নশীল দেশে উন্নীত হতে উদ্যোগী হওয়ারও তাগিদ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সূচকে এগিয়ে রয়েছে। বাকিগুলো পূরণে আরও উদ্যোগী হওয়ারও তাগিদ দেয়া হয় মন্ত্রিসভা বৈঠকে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রিসভা বৈঠকে যে সূচক তুলে ধরা হয়, এরমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হতে মাথাপিছু আয়ের প্রয়োজন ১২৩০ ডলার, সেখানে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অর্জিত হয়েছে ১২৭১ ডলার, মানবসম্পদ উন্নয়নে ৬৬ শতাংশের বেশি প্রয়োজন হলেও বাংলাদেশ অর্জন করতে পেরেছে ৭২ দশমিক শূন্য ৯ শতাংশ আর অর্থনৈতিক সূচকে ৩২ শতাংশ লক্ষ্য হলেও বর্তমানে ২৪ দশমিক শূন্য ৮ শতাংশ অর্জন করতে পেরেছে।

বাকি স্তরগুলো পূরণে সরকারের পরিকল্পনার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়াও সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভা বৈঠকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ