জাতীয়

সৌদি আরবে দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবে দুর্ঘটনা
সৌদি আরবে দুর্ঘটনা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয় জন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পাহাড়ি সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি হলেন, মালাম মিয়া, আলম শাহ, ও সাইফুল ইসলাম। বাকিদের মধ্যে চার জন মিসরীয় এবং দুজন ভারতীয় নাগরিক।

দূতাবাসের কর্মকর্তা জানান, হতাহতরা সবাই বেলজুরিশি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী একটি ক্যাটারিং কোম্পানির কর্মী। ছুটির দিনে তারা গাড়ি করে কুনফুডা কুরি এলাকায় বেড়াতে গেলে এ দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ