ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি কার্যালয়ে ফটক ভাঙা ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ভিসিকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা হয়েছিলো। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা পরে উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: