জাতীয়

দেশের অচল নৌরুটগুলো চালুর তাগিদ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের অচল নৌরুটগুলো চালুর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব নৌরুট যতবেশি চালু ও কার্যকর হবে— সস্তায় ততো বেশি পণ্য সরবরাহ করা যাবে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপেরকা উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং ও মেনটেইন্যান্স ড্রেজিং করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।

শেখ হাসিনা বলেন, নদীগুলোর প্রবাহ নিশ্চিতে গভীর নদী খনন ও মেনটেইন্যান্স ড্রেজিং দুটোই করতে হবে। এসব ড্রেজিং করলে নদীগুলো ঠিক থাকবে। নদী ড্রেজিং করার সময় প্লান করে করতে হবে।

নদী ড্রেজিংয়ের সময় দুই পাশে পর্যাপ্ত জায়গা রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, নদী অতিরিক্ত পানি ধারণ করতে পারবে এবং যখন পানি থাকবে না তখন সেখানে কৃষকরা চাষবাষ করতে পারবে।

এ সময় নদীপথগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ