পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার-এসবি অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, আগামি ৩১ জানুয়ারি থেকে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওই দিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।
বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: