জাতীয়

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার শাস্তি হতে পারে: হাছান মাহমুদ

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার শাস্তি হতে পারে— এমন ধারণা থেকে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নেতারা নানা কথা বলছেন- এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ও বিএনপি নেতাদের বক্তব্য একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আন্দোলনে নামে উপাচার্যের কার্যালয়ের গেট ভাঙার ঘটনায় কিছু গণমাধ্যম দোষের কিছু দেখে না। এ অপরাধ আড়াল করার জন্য তারা ছাত্রলীগের দোষ খোঁজার চেষ্টা করছে।

বিচার ব্যবস্থা স্বাধীন আছে দাবি করে তিনি বলেন, এ কারণে সরকার দলের সংসদ সদস্যকে কারাগারে যেতে হয়। বিএনপি-জামাতের সময় আদালত স্বাধীন ছিল না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ