জাতীয়

খালেদা জিয়ার রায় নিয়ে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন কমিটির মহানগর পরিবার দিবসের সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়নগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভি ও শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, নয় বছর আগে ২০০৮ সালের ৩ জুলাই জরুরি অবস্থার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট্রের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন -দুদক।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে এই মামলার আসামিদের বিচার শুরু করেন। আলোচিত এই মামলায় দুদক ও আসামিপক্ষ মোট ১৯ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে। আর সর্বমোট ২৩৬ কার্যদিবস শুনানির পর মামলাটি রায়ের পর্যায়ে এল।

আগামী ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামালার রায় ঘোষণা করবে আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ