রাজনৈতিকভাবে কখনোই পুলিশ ব্যবহৃত হয়নি— উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
শুক্রবার সকালে পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, নতুন আইজিপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। দেশের মানুষকে সেবা দিতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।
শহীদুল হক বলেন, জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি তাদের দমন করা যায়নি। আর মানুষের কাছাকাছি গিয়ে কাজ করতে কমিউনিটি পুলিশিং-এর ব্যবস্থা করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: