জাতীয়

অনুন্নত অঞ্চলের ভাগ্য বদলে গুরুত্ব দেয়া হচ্ছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

অনুন্নত অঞ্চলের মানুষের ভাগ্য বদলের জন্য উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের লক্ষ্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে আর এর ফলে বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বলবে এটাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি আরো বলেন, যে কোনো উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুতের চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনে অনুমতি দেয়া হয়েছে।

এ সময় বারোশো মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটিতে সহায়তা করছে জাপান সরকার বলেও জানান শেখ হাসিনা।

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে।

আর রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকার জন্য নেয়া বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ