জাতীয়

রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধানের আহ্বান ইউদোদোর

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

রোহিঙ্গা ইস্যুর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মনে করেন, এর শান্তিপূর্ণ সমাধান অতি দ্রুত করা প্রয়োজন।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান জরুরি।

মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই সফর করছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘নিঃসন্দেহে এটি মিয়ানমারের ওপর একটি চাপ। আমি মনে করি বাংলাদেশে আশিয়ান সদস্যভুক্ত কোনো সরকার প্রধানের সফর ও রোহিঙ্গাদের দুরাবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করা একটি বড় ধরনের ইস্যু।’

হক বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কাছ থেকে কূটনৈতিক সমর্থন চাইছে। জাকার্তা ইতোমধ্যেই জাতিসংঘ ও জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইন্দোনেশিয়া এই ইস্যুতে আমাদের প্রতি তাদের সমর্থন অব্যহত রাখবে।’

পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমার থেকে সহিংসতার কারণে প্রাণভয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া ও তাদের থাকা-খাওয়ার সব ধরনের ব্যবস্থা করার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ