জাতীয়

পুলিশের জনমুখী কৌশলগত পরিকল্পনায় সহায়তার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

 আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

পুলিশের কার্যক্রমকে জনমুখী করতে ৩ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এ কৌশলগত পরিকল্পনার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরিকল্পনায়, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা রোধে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র ও যানবাহন ক্রয়ের উপর বিশেষ গুরত্ব দেয়া হয়েছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, এর আগে আরো দুটি কৌশলগত পরিকল্পনা নেয়া হয়েছিল।

এসব পরিকল্পনার ৯০ শতাংশ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে পুলিশ বাহিনীর ভুমিকা আরো জনমুখী হবে বলে আশাবাদ তার।

এ পরিকল্পনা বাস্তবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ