জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

 ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

সাইবার অপরাধের শাস্তি দিতে জেল-জরিমানার বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

শফিউল আলম বলেন, নতুন আইন পাস হলে তথ্য প্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে।

তার বদলে এসব ধারার বিস্তারিত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে বলে জানান তিনি।

প্রস্তাবিত এ আইনে জামিনযোগ্য ও জামিন অযোগ্য বেশ কিছু ধারা রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে ২০১৬ সালের আগস্টে কয়েকটি পর্যবেক্ষণসহ ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। এর আগে থেকেই ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে ছিল আলোচনা ও সমালোচনা। এই ধারার অপপ্রয়োগ করে সাংবাদিকদের হয়রানির অভিযোগও রয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিক ও প্রভাবশালীদের সমালোচনাকারীদের বিরুদ্ধে এ ধারাটির যথেচ্ছ ব্যবহারে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে বলেও নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে। পরে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর দাবির মুখে আইনমন্ত্রী আনিসুল হক প্রতিশ্রুতি দেন ৫৭ ধারা রহিত হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, ৬২ ধারা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে। তবে সমালোচনা সত্ত্বেও ৫৭ ধারায় যে কর্মকাণ্ড অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এসব ধারা লঙ্ঘনে ১০ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থদণ্ডেরও বিধান রাখা হয়।

এই আইনের প্রাথমিক খসড়ায় জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রপাগান্ডা, প্রচারণার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডদের বিধান রাখা হয়েছিল। কিন্তু চূড়ান্ত খসড়ায় এসব অপরাধের শাস্তি কমিয়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক খসড়ায় ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলো একাধিক ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত খসড়ায় তা একটিমাত্র ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত নতুন বিধান যোগ করা হয়েছে চূড়ান্ত খসড়ায়। ৫৪ ধারায় এ গুরুত্ব্ব ও দণ্ডের মাত্রা অনুযায়ী কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। তবে এর মধ্যেই অভিযোগ উঠেছে, ৫৭ ধারায় যেসব অপরাধের কথা বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনেও সেসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বৈঠকে 'জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮'-এর খসড়াও অনুমোদনের জন্য তোলা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ