জাতীয়

নবম ওয়েজবোর্ড ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নবম ওয়েজবোর্ড ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
নবম ওয়েজবোর্ড ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সংবাদপত্রের সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, টেলিভিশন মালিকদের প্রস্তাবনা না থাকায় নবম ওয়েজবোর্ডের আওতায় আসেনি ইলেক্ট্রনিক গণমাধ্যমের কর্মীরা।

হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত নবম সংবাদ পত্র মজুরি বোর্ড, সংবাদ পত্র সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধার বিস্তারিত তুলে ধরে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ দেবে। সরকার সাংবাদিকদের কল্যাণে এ উদ্যোগ নিয়েছে।

এ নবম ওয়েজ বোর্ডের আওতায় ইলেক্ট্রনিক গণমাধ্যম সংবাদকর্মীদেরও অন্তর্ভূক্ত করার দাবি থাকলেও শেষ পর্যন্ত তা আর কার্যকর হয়নি—এর কারণ তুলে ধরতে গিয়ে তথ্য মন্ত্রী বলেন, মালিকদের প্রস্তাব না থাকায় সম্ভব হয়নি। তবে এখনো প্রস্তাব করার সুযোগ রয়েছে।

এ সময় ওয়েজবোর্ড বাস্তবায়নে সংবাদপত্র মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ