জাতীয়

রোহিঙ্গা সংকট: মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র—এ বিষয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপকেও তারা সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ড্যান রোজেনব্লুম।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড্যান রোজেনব্লুম বলেন, আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর জন্য যোগযোগ অবকাঠামো, আন্তর্জাতিক আইনের প্রয়োগ ও সমুদ্রসীমা উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব রয়েছে।

এর পাশাপাশি নির্ভুল তথ্য বিনিময়ে এই অঞ্চলে একটি মেরিটাইম ডোমেইন ফিউশন সেন্টার স্থাপনেরও তাগিদ দেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী।

এদিকে, রোহিঙ্গা ইস্যুটি না থাকলেও মার্কিন এ প্রতিনিধির কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের ভুমিকা নিয়ে। প্রশ্নোত্তরে বাংলাদেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুর্নসমর্থনের কথা ব্যক্ত করেন ড্যান রোজেনব্লুম।

আর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র এরইমধ্যে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে এরইমধ্যে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু ব্যবস্থাও নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা-জিএসপি পুনর্বহালের বিষয়টি এখনো অনিশ্চিত বলেও জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ