নির্বাচন যতোই ঘনিয়ে আসে বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা চালাচ্ছে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আলোচনায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে আক্রমণ হলে সমুচিত জবাব দেয়া হবে।
মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল রাজনীতির কারণে কারা নির্বাসনে যাবে— তা সময়ই বলে দেবে।
এ সময় সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী তাণ্ডব সহ্য করা হবে না।
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির নেত্রীর রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।