জাতীয়

নগরবাসীর মুখোমুখি দক্ষিণের মেয়র

সাঈদ খোকন
সাঈদ খোকন

বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে নগরবাসীর মুখোমুখি হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আশেপাশের বিভিন্ন এলাকার সমস্যা শুনে সঙ্গে সঙ্গে সেগুলোর দূর করার নির্দেশ দেন তিনি।

সিদ্ধেশরী, মগবাজার, পশ্চিম মালিবাগ ও কাকরাইল এলাকার বাসিন্দারা মেয়রের কাছে সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরেন।

মগবাজার ওয়্যারলেস থেকে মৌচাক পর্যন্ত ক্রমবর্ধমান ছিনতাই সমস্যা, ফ্লাইওভারের নিচের লাইট ঠিকমতো কাজ না করা, জায়গামতো ডাস্টবিন না থাকা, রাস্তায় ময়লা পানি জমে থাকা-- এমন নাগরিক সমস্যার কথা জানান স্থানীয়রা।

এ সময় মেয়র এসব সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গে সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পাশাপাশি কতদিনের মধ্যে এসব সমস্যা দূর হবে, তা-ও জানিয়ে দেন।

এর আগে দেয়া বক্তব্যে মেয়র বলেন, কেউ ঢাকা শহরের কোনো বাসিন্দার ক্ষতি করলে তাদেরকে এতটুকু ছাড় দেয়া হবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় হলেও পরে উচ্চ আদালাতে আপিলের সুযোগ থাকছে বলেও মন্তব্য করেন মেয়র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ