বাংলাদেশ পুলিশের দ্বায়িত্ব নিলেন নবনিযুক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশকে আরো জনসম্পৃক্ত করে বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বিদায়ী আইজিপি শহিদুল হক বলেন, জাতীয় নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ তৈরি করাই নব নিযুক্ত আইজিপির সামনে বড় চ্যালেঞ্জ। নতুন আইজিপির সর্বাত্মক সাফল্য কামনা করেন তিনি।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের দ্বায়িত্ব গ্রহণ করেন শহিদুল হক। দীর্ঘ তিন বছর পুলিশ প্রধান থাকার পর, বুধবার নব নিযুক্ত আইজিপি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারির কাছে দ্বায়িত্ব বুঝিয়ে দেন তিনি।
বিদায়ী আইজিপির সম্মানে পুলিশের হেড কোর্য়াটারের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। শহীদুল হকের নেতৃত্বে বাহিনীর অর্জনগুলো তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সদ্য দায়িত্ব নেওয়া আইজিপি দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। বলেন, আরো বেশি করে কিভাবে পুলিশকে জনসম্পৃক্ত করা যায় সেদিকে লক্ষ দেওয়া হবে।
এরপর সমাপনী বক্তব্য দেন বিদায়ী আইজিপি শহিদুল হক।
পরে সংবাদ সম্মেলন করেন বিদায়ী আইজিপি শহিদুল হক। পুলিশ বাহিনীর জন্য তিন বছর মেয়াদি একটি উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।
পরে ঐতিহ্য অনুযায়ী তাকে বিদায় জানান পুলিশ সদস্যরা।