জাতীয়

বিএনপির সহায়ক সরকারের দাবি গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

নির্বাচনকালীন সহায়ক সরকারের যে দাবি বিএনপি জানিয়ে আসছে— তা আবারো প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি অসাংবিধানিকভাবে সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তার সরকার গণতন্ত্রকে সবসময় সমুন্নত রাখবে। সেজন্য সংবিধান পরিপন্থি কোনো সরকার ব্যবস্থা গ্রহণ করবে না।

তিনি আরো বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনকালীন সরকারের কথা বলেছিলেন। তার অর্থ সরকার নির্বাচনকালীন সময়ে শুধু রুটিন কার্যক্রম পরিচালনা করবে, কোন নীতিগত সিদ্ধান্ত নেবে না।

অবসরের বয়সসীমা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীদের অবসরের বয়সসীমা আপাতত বাড়ানো হবে না। অবসরের বয়সসীমা বাড়ানো হলে নীচের স্তরে পদোন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটে।

তিনি আরো বলেন, দেশের ভেতরে বিনিয়োগের জন্য সকল সুযোগ-সুবিধাই নিশ্চিত করেছে সরকার। তবে দেশের সম্পদ বিদেশে পাচার করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ