ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না—বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, আইনের মধ্যে থেকে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
আর নির্বাচনী দায়িত্ব পালন ও চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: