জাতীয়

আবদুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

আবদুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
আবদুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আসম ফিরোজ।

শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদের কাছ থেকে সকালে তিনি এ ফরম নেন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৫ জানুয়ারি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তফসির অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৫ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ওই দিন বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থিত প্রত্যাহার করা যাবে।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামি ২৩ এপ্রিল। আইন অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা। ওই দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থাৎ ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ