জাতীয়

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, শপথ শনিবার

সৈয়দ মাহমুদ হোসেন
সৈয়দ মাহমুদ হোসেন

দেশের ২২তম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার দুপুরে তার নিয়োগ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শনিবার বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন।

জেষ্ঠ্যতার ক্রমে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছিলেন বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার পরেই। প্রধান বিচারপতির শূণ্যপদ পূরণের জন্য সৈয়দ মাহমুদ হোসেনকেই বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি যাকে যোগ্য মনে করেছেন তাকেই বিচারপতি নিয়োগ দিয়েছেন তাই জ্যেষ্ঠতা অনুযায়ী বিচারপতি নিয়োগ না হওয়ায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

এদিকে, নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এসকে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির পদটি শূন্য হয়ে পড়ে। এরপর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন।

এরপর ২০০৩ সালে ওই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ